চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

৯ জুলাই, ২০২৬ | ১১:২৮ অপরাহ্ণ

হাটহাজারীতে বন্যার পানিতে ডুবে অনিকেত দাস (২) বছর নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) পৌরসভার মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে। সে স্থানীয় আশিষ কুমার দাসের পুত্র।

স্হানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েক দিনের টানা বর্ষণের ফলে বন্যা সৃষ্টি হয়েছে। পরিবারের লোকজন অজান্তে অনিকেত খেলতে গিয়ে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করার সময় বন্যার পানিতে ভাসতে দেখে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরিবারের আদরের ছোট সন্তানের মৃত্যুতে পিতা, মাতা ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট