চট্টগ্রামের সাতকানিয়ায় রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। শনিবার (২ মে) বিকেলে কেরানিহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এলডিপির এই বিপুল সংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন বলে বক্তারা জানান। নতুন যোগদানকারীরা আগামী দিনে বিএনপির সকল […]