চট্টগ্রাম শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাঁশখালীতে ভেসে গেছে ৫০ কোটি টাকার মাছ, ভেঙেছে বেড়িবাঁধ ও ঘরবাড়ি

খেলতে গিয়ে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঁশখালীতে

বাঁশখালী সংবাদদাতা 

১০ জুলাই, ২০২৬ | ২:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে ভারী বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হল- মোহাম্মদ আশিক (৮) ও মো. মিরাজ (৬)।

শুক্রবার (১০ জুলাই) বাড়ির সামনে খেলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম ইউনুছ।

জানা গেছে, বাহারছড়া ইউনিয়নের মধ্যম ইলশা গ্রামের আশিককে উদ্ধার করে বাঁশখালী গুণাগরি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই ইউনিয়নের রত্নপুর গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মিরাজকে নিখোঁজ থাকার পর খোঁজাখুঁজি করে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হবে।

পূর্বকোণ/অনুপম/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট