বৃষ্টির পানিতে ডুবে প্রাণ হারানো ছয় বছরের শিশু মো. ইশতিয়াককে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। শোকে ভেঙে পড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের হাসান সর্দ্দারপাড়া এলাকায় ইশতিয়াকের বাড়িতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় ইউএনও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের ছোট শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন থাকার আহ্বান জানান,যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, বিএনপি নেতা ইউনুস চৌধুরী, যুবদলের যুগ্ন আহবায়ক আহমেদ নুরসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের বৃষ্টির পানিতে তলিয়ে থাকা একটি জমিতে ডুবে মারা যায় ছয় বছর বয়সী মো. ইশতিয়াক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পূর্বকোণ/আদর/পারভেজ















