চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ঝোপে মিলল ব্রাজিলের তৈরি পিস্তল

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৬ | ১২:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলীতে ব্রাজিলে তৈরি একটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, অস্ত্রটি পূর্বে কোনো থানা থেকে লুট হওয়া অস্ত্র কি না, তা নিশ্চিত হতে প্রযুক্তিগত পরীক্ষা ও তদন্ত চলছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের সৈন্যারটেক পুল এলাকার একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে- উদ্ধার হওয়া পিস্তলের সঙ্গে কোনো ম্যাগাজিন পাওয়া যায়নি। অস্ত্রটির বাট প্লাস্টিকের এবং বডি লোহার তৈরি। পিস্তলের এক পাশে ‘TAURUS’ এবং অন্য পাশে ‘MADE IN BRAZIL’ খোদাই করা রয়েছে। এছাড়া ট্রিগার ও ফায়ারিং পিন অক্ষত অবস্থায় রয়েছে। অস্ত্রটি ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন। তিনি বলেন, উদ্ধার পিস্তলটি নিয়ে তদন্ত চলছে। সবদিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট