চট্টগ্রাম শনিবার, ১১ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কার চালকের মৃত্যু

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় কার চালকের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

১০ জুলাই, ২০২৬ | ১১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাহবুবুল কবির আবীর (২৮) নামে এক কার চালক নিহত হয়েছেন।

 

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলাধীন মহাসড়কের ছোটদারোগারহাট ভূঁইয়া বটতলে এ ঘটনা ঘটে। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র।

 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কার দ্রুতগতিতে সীতাকুণ্ডের ছোটদারোগারহাট ভূঁইয়া বটতল এলাকা অতিক্রমের সময় একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী কার চালক আবীরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সীতাকুণ্ড কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবচার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত মুখী সড়কে গিয়ে কাভার্ড ভ্যানের সামনে পড়ায় এ ঘটনা ঘটেছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট