চট্টগ্রাম রবিবার, ১৪ জুন, ২০২৬

সর্বশেষ:

নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

’নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়’

অনলাইন ডেস্ক

১৪ জুন, ২০২৬ | ১১:০৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ‘নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (১৪ জুন) নগরীর কারিতাস মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করেন ইলমা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিস)। কর্মসূচিতে সহযোগিতা করেন জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন (ইউএন উইমেন)।

 

কর্মশালায় ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদা, পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক রোকেয়া বেগম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ এর প্রকল্প সহকারী সমন্বয়কারী সেঁজুতি ধর, প্রকল্প কর্মকর্তা হালিমা আক্তার লিজা। কর্মশালাটি পরিচালনা করেন ইলমার সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়াসমিন আক্তার।

 

কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, যুব সমাজের প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. শহীদুল ইসলাম বলেন, শান্তি প্রতিষ্ঠা ও নারীর নিরাত্তা নিশ্চিত করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজের অগ্রগতির ক্ষেত্রে নারীদের সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

 

কর্মশালায় উপস্থিত বিশেষ অতিথিরা বলেন, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার সফল বাস্তবায়নের জন্য স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।

 

কর্মশালায় অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় আরও বলেন, স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, যুব সমাজকে সম্পৃক্তকরণ, শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ, নারী নির্যাতন আইন ও ডিজিটাল আইন সেবা প্রদান নিশ্চিত করা, নারী শিক্ষার হার বৃদ্ধি করা, বাল্যবিবাহ প্রতিরোধ করা, যৌতুক প্রথা বন্ধ করা, নারী উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের নারীদের সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়নের জন্য নারীকে প্রশিক্ষণ দেয়া সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়ার জন্য আহ্বান জানান।

 

অনুষ্ঠানের শেষে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট