ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলমান বৃত্তি ও মেধা স্বীকৃতি কর্মসূচির আওতায় এ উদ্যোগটি গ্রহণ করা হয়।
শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া এবং মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করার লক্ষ্যে ওয়ান ব্যাংক পিএলসি এ যাবত দেশের বিভিন্ন প্রান্তে ৯ হাজার ২৫০ এরও বেশি কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনার মাধ্যমে সম্মানিত করেছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকমণ্ডলীসহ ওয়ান ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক চিফ লিগ্যাল অফিসার ও রিকভারি বিভাগের প্রধান মোহা. আনোয়ারুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড পাবলিক সেক্টর বিভাগের প্রধান কাজী জিয়াউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রানজ্যাকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান ইফতেখার আহমেদ জাফর এ সময় উপস্থিত ছিলেন।
এই উদ্যোগ শিক্ষার উৎকর্ষ সাধন ও দেশের ভবিষ্যৎ নেতৃত্বের বিকাশে ওয়ান ব্যাংক পিএলসির অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
পূর্বকোণ/পিআর
















