অতীতের ওই শৃঙ্খল ভেঙে তাকাও আলোর পানে,
নতুন জীবন ডাকছে তোমায় ভবিষ্যতের গানে।
স্মৃতির ধুলায় থমকে কেন? কেন এ হাহাকার?
ভুল থেকেই তো মানুষ শেখে, খোলে নতুন দ্বার।
ক্ষতের মাঝেই লুকিয়ে থাকে পরম আলোর রেখা,
আয়না হয়ে অতীত সেথা দেয় যে নতুন দেখা।
রহমতেরই সুধায় ভিজুক নিরাশ হৃদয়-মন,
তওবা করে শুদ্ধ করো তোমার এ জীবন।
অতীত শিক্ষক, বর্তমান যে তোমার কর্মভূমি,
নতুন দিনের প্রত্যয়ে তবে ভবিষ্যৎ গড়ো তুমি।
স্মৃতি কেবল কাঁদিয়ে মারে, শিক্ষা জীবন গড়ে,
দৃঢ় পায়ে চলো এবার নতুন আলোর ভোরে।
ক্ষমার আশায় ডাকছে খোদা, ওরে অবুঝ মন,
ভুলগুলোকে শুধরে নেওয়ার এই তো মহাক্ষণ।
ভাবে “শাহেদ”—আত্মশুদ্ধির মরমী এক গীতি,
আলোর পথে চললে তবেই মিলবে পরম প্রীতি।
পূর্বকোণ/ইবনুর


















