চট্টগ্রাম টেস্টে প্রথম সেশনে জিম্বাবুয়ের শুরুটা ভালো হলেও, দ্রুতই তারা দুই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে। ২৬ ওভার শেষে তারা ৮৭ রানে দুই উইকেট হারায়। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে পাওয়া জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। এই ম্যাচ জিতলে বা ড্র করলে জিতবে সিরিজ। সোমবার (২৮ এপ্রিল) এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৮৯ রান। দলটির ওপেনার ব্রায়ান বেনেট (২১) ও বেন কারান (২১) ভালই শুরু করেছিলেন। তবে, তানজিম […]