চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। সিরিজে সমতা থাকায় এই ম্যাচকেই কার্যত ফাইনাল হিসেবে ধরা হচ্ছে। সিরিজের শেষ ওয়ানডেতে দলে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভির ইসলাম। দলে নেই তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন। এদিকে, নিউজিল্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের বদলে দলে এসেছেন বেন লিস্টার। বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, […]