মুস্তাফিজুর রহমানকে ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় বিশ্ব ক্রিকেট। বাংলাদেশ ও ভারতে যার আঁচ সবচেয়ে বেশি। যাকে ঘিরে লঙ্কাকাণ্ড চারদিকে, সেই মুস্তাফিজ অবশ্য আছেন ফুরফুরে মেজাজে। মাঠে নামছেন, দলের প্রয়োজনে জ্বলে উঠছেন, জয়ে অবদান রাখছেন। টিম বাসে বসে তার গান শোনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতানো মুস্তাফিজ পেয়েছেন অবসর। বিপিএলে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) কোনো ম্যাচ নেই। আগামীকাল ও পরশুর সূচি অনুযায়ী খেলা নেই রংপুরের। তিনদিনের ছুটিই পেয়েছেন বলা চলে। এমন অবসরে ফেসবুকে একটি […]