চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

তৃতীয় দিনের খেলা শেষে ৩৪ রানের লিড বাংলাদেশের

তৃতীয় দিনের খেলা শেষে ৩৪ রানের লিড বাংলাদেশের

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ৫:৫২ অপরাহ্ণ

তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড ৩৪ রানের। পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ৩৮৬ রান। প্রথম ইনিংসে ২৭ রানে লিড পাওয়া বাংলাদেশের লিড এখন ৩৪ রানের।

 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির পর যেন জাদুকরী ঘূর্ণিতে পাকিস্তানের লেজ ছেঁটে দিলেন মেহেদী হাসান মিরাজ। পাক্কা দুই ঘণ্টার বৃষ্টি বিরতি শেষে খেলা শুরু হতেই মাত্র এক ঘণ্টার ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ইনিংস। ১০২ রানে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ৩৮৬ রানে থামিয়ে দেন মিরাজ।

 

রোববার (১০ মে) তৃতীয় দিনের শেষ সেশনে স্বাগতিক বোলারদের তোপের মুখে অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তারা সংগ্রহ করতে পেরেছে ৩৮৬ রান।

 

দিনের শুরুতে দাপট দেখালেও বৃষ্টি বিরতির পর যেন খেই হারিয়ে ফেলে পাকিস্তান। ৩৪৯ রানে মোহাম্মদ রিজওয়ানের বিদায়ের পর আকাশ ভেঙে নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর বিকাল ৪টা ১৫ মিনিটে যখন খেলা শুরু হয়, তখন পাকিস্তানের মূল ভরসা হয়ে ক্রিজে ছিলেন সালমান আলি আঘা। তবে তরুণ পেসার নাহিদ রানার গতির কাছে হার মানতে হয় তাকে। ৫৮ রানে সালমানের আউটের মধ্য দিয়ে শুরু হয় পাকিস্তানের ধস।

 

এরপর শুরু হয় মিরাজ-শো। স্লিপে নোমান আলিকে তালুবন্দি করানোর পর শাহীন আফ্রিদিকে শর্ট কাভারে ক্যাচ দিতে বাধ্য করেন এই অফস্পিনার। এর মাধ্যমেই টেস্ট ক্যারিয়ারে ১৪তম বারের মতো পাঁচ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন মিরাজ। শেষ দিকে তাইজুল ইসলাম হাসান আলিকে বোল্ড করলে ইতি ঘটে পাকিস্তানের ইনিংসের।

 

বোলিং বিশ্লেষণে মিরাজ ৫ উইকেট নিলেও তাইজুল ইসলাম ৪৬ রানে ২ উইকেট এবং তাসকিন আহমেদ ৭০ রানে পেয়েছেন ২ উইকেট। গতির ঝড় তোলা নাহিদ রানা কিছুটা খরুচে থাকলেও ফিরিয়েছেন সে থিতু হওয়া সালমান আলিকে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট