মিরপুর টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও আবহাওয়া হয়ে উঠেছে ম্যাচের বড় বাধা।
মধ্যাহ্নভোজের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর দ্রুত উইকেট ও আউটফিল্ড ঢেকে দেন মাঠকর্মীরা। এরপরেই শুরু হয় বৃষ্টি।
যদিও চতুর্থ দিনের শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশ দলের। প্রথম ঘন্টাতেই দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম ফেরেন সাজঘরে। দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন তারা।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের হাল ধরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দুজনের ৭০ রানের জুটিতে শান্ত ৩৪ ও মুমিনুল অপরাজিত আছেন ৩৭ রানে।
পূর্বকোণ/পিআর
















