চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সস্তায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ মিলবে লটারির মাধ্যমে

সস্তায় ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ মিলবে লটারির মাধ্যমে

অনলাইন ডেস্ক

২২ মে, ২০২৬ | ১১:১৮ অপরাহ্ণ

ভাগ্যবান নিউইয়র্কবাসীরা মাত্র ৫০ ডলারে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার সুযোগ পাবেন বলে ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি।

 

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘‘ মোট ১ হাজার টিকিট বিশেষ ছাড়ে বিক্রি করা হবে। টিকিটগুলো নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ ও দুটি নকআউট ম্যাচের জন্য বরাদ্দ থাকবে। বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামটির নাম সাময়িকভাবে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম রাখা হবে,বিশ্বকাপের টিকিটের দাম হাজার ডলারে পৌঁছে গেছে। অসংখ্য নিউইয়র্কবাসী ম্যাচ দেখতে চান।’’

 

তিনি আরও বলেন, অনেকেই ভেবেছিলেন এই টুর্নামেন্টে যাওয়া তাদের পক্ষে অসম্ভব। এখন অন্তত তাদের সামনে একটি সম্ভাবনার ঝলক তৈরি হয়েছে।

 

যোগ্য নিউইয়র্কবাসীরা ২৫ মে থেকে শুরু হওয়া ছয় দিনের একটি লটারিতে অংশ নিতে পারবেন। প্রতিদিন একজন মাত্র একবার নিবন্ধন করতে পারবেন এবং প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার আবেদন গ্রহণ করা হবে।

 

লটারিতে নির্বাচিত হলে একজন বিজয়ী আরও একটি অতিরিক্ত টিকিট কেনার সুযোগ পাবেন। এছাড়া স্টেডিয়ামে যাওয়া ও ফেরার জন্য বিনামূল্যে বাস পরিবহনও দেওয়া হবে।

 

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নিউইয়র্ক সিটি থেকে স্টেডিয়ামে যাওয়ার ট্রেনভাড়া স্বাভাবিকের প্রায় ১২ গুণ পর্যন্ত বাড়ানো হয়। পরে সমালোচনার মুখে কিছুটা কমানো হয়।

 

বিশ্বকাপ ফাইনালও এই স্টেডিয়ামে আয়োজন করা হলেও, ৫০ ডলারের বিশেষ টিকিট অফারটি ফাইনালের জন্য প্রযোজ্য হবে না।

 

পূর্বকোণ/আদর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট