চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

সর্বশেষ:

ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে বিশ্বকাপ শেষ ওয়েসলির

ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে বিশ্বকাপ শেষ ওয়েসলির

অনলাইন ডেস্ক

৮ জুন, ২০২৬ | ১১:৪৬ অপরাহ্ণ

মিসরের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার ওয়েসলি। ম্যাচের সময় বাম কুঁচকিতে গুরুতর আঘাত পাওয়ার পর অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী এই ফুলব্যাক। পরে বেঞ্চে বসেও তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

 

ওয়েসলির বদলি হিসেবে মিডফিল্ডার এডারসনকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

 

সিবিএফ জানিয়েছে, মিসরের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচের পর খেলোয়াড়টির পুনরায় মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই রিপোর্টে তার বাম উরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়ে।

 

সংস্থাটি জানায়, চিকিৎসা রিপোর্টের ভিত্তিতেই তাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হয়েছে।

 

ওয়েসলির পরিবর্তে দলে ডাক পাওয়া এডারসন সোমবার যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে যোগ দেবেন। ২৬ বছর বয়সী এই মিডফিল্ডার সর্বশেষ ২০২৫ সালের মার্চে ব্রাজিলের হয়ে খেলেছিলেন।

 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল শনিবার (১৩ জুন) মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট