তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে বাংলাদেশ। এর আগে অজিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেই আক্ষেপ এবার ঘুচলো।
আজ বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া।
বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় শুরুতেই ছোট হয়ে আসে ম্যাচের দৈর্ঘ্য। প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে সফরকারীরা। ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য ছিল ৪১ ওভারে ১৯২ রান। ৩৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই এই রান পেরিয়ে যায় টাইগাররা।
অজিদের ইনিংসের প্রথম ওভারেই ম্যাথু শর্টকে বোল্ড করে ফেরান তাসকিন। দ্বিতীয় ওভারেই কুপার কনোলিকে রানের খাতা খোলার আগেই ফেরান মুস্তাফিজ। একই ওভারের শেষ বলে ম্যাট রেনশকে ফিরিয়ে জোড়া শিকার বানান কাটার মাস্টার। শুন্য রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে সফররতরা।
৩৪ রান করে তানভির ইসলামের বলে কাটা পরেন অধিনায়ক জশ ইংলিশ। তার দ্বিতীয় শিকার ২৫ রান করা ক্যামেরুন গ্রিন।
এরপর মার্নাশ লাবুশেন ও জাভিয়ের বারলেটের ব্যাটে শতোর্ধ্ব রানের জুটিতে ঘুরে দাঁড়ায় অজিরা। তাসকিনের পেসে সাজঘরের পথ দেখেন দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করা জ্যাভিয়ের।
এরপর বৃষ্টি বাধায় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। আর খেলা মাঠে না গড়ালে ডি এল ম্যাথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২।
জবাবে শুরুতেই শুন্য রানে তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ। সৌম্য ও শান্ত দুজনেই আউট হন ৪২ করে। ২১ রানে লিটনকে ফেরান গ্রিন।মোসাদ্দেক ফেরেন ১৫ রানে। তবে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৪০ ও মিরাজের ২২ রানে ভর করে ৩৬ বল হাতে রেখেই টার্গেট টপকে যায় বাংলাদেশ।
আগামী রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।
পূর্বকোণ/কায়ছার


















