চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদে অনুষ্ঠিত হবে ব্রহ্মানন্দ যোগাশ্রমে শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৮ তম শুভ আবির্ভাব উৎসব।
রবিবার (২২ নভেম্বর) ব্রহ্মমূহুর্তে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরুবন্ধনা ও হরি ওঁ কীর্ত্তনের মাধ্যমে দিবসের সূচনা করা হবে।
এছাড়া অনুষ্ঠানমালায় রযেছে—সকাল ৮টায় বিগ্রহ ও যোগাসিদ্ধ শিরচূড়ামনি মহাত্মাদের ছবিতে মাল্যদান, সকাল ১১টায় বিভিন্ন মঠ ও মিশনের সন্ন্যাসী ও বহ্ম্রচারীদের অংশগ্রহণে শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞের শুভারম্ভ। গীতাযজ্ঞে পৌরহিত্য করবেন ব্রহ্মানন্দ যোগাশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ। দুপুর ১২ টায় দীক্ষাদান অনুষ্ঠান, বিকাল ৫টায় সনাতন ধর্ম সম্মেলন, সাড়ে পাঁচটায় সন্ধ্যারতি ও সমবেত প্রার্থনা।
সবশেষে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীতানুষ্ঠান। অমৃতপথ যাত্রী সকল মাতৃমণ্ডলী ও ভক্তবৃন্দকে এ মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য উৎসব আয়োজন কমিটির পক্ষে মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দ গিরি মহারাজ অনুরোধ জানিয়েছেন।
পূর্বকোণ/পিআর

















