চট্টগ্রামে ছড়িয়ে পড়া হাম ও হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের চিকিৎসা না দিয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো ফিরিয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ছোঁয়াচে রোগের অজুহাতে এবং দায় এড়াতে কিছু কিছু প্রাইভেট হাসপাতাল রোগীদের সরকারি হাসপাতালে স্থানান্তর বা ‘রেফার’ করে দিচ্ছে। এতে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মতো টার্শিয়ারি সরকারি চিকিৎসা কেন্দ্রে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। শয্যা সংকটের কারণে সেখানে এক বেডেই তিন থেকে চারজন শিশুকে রেখে চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতেও পড়তে হচ্ছে অভিভাবকদের। এমন […]