ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়া, আত্মীয়স্বজনের বাসায় বেড়ানো, শিশুদের একসাথে খেলাধুলা— সব মিলিয়ে আনন্দের পরিবেশ তৈরি হয়। তবে এই সময়টিতে হাম সংক্রমণের ঝুঁকিও বাড়তে পারে। কারণ হাম অত্যন্ত ছোঁয়াচে একটি ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তি কাশি, হাঁচি কিংবা কথা বলার সময় বাতাসের মাধ্যমে সহজেই অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। একজন আক্রান্ত শিশুর সংস্পর্শে এসে অনেক সংবেদনশীল শিশু আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে ঈদের সময় দীর্ঘ ভ্রমণ, ঘনবসতিপূর্ণ পরিবেশ, পারিবারিক জমায়েত এবং শিশুদের ঘনিষ্ঠ মেলামেশার কারণে সংক্রমণ ছড়িয়ে […]