বাংলাদেশে চিকিৎসাশিক্ষা আজ এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, যেখানে কেবল সংখ্যার হিসাব দিয়ে আর সাফল্য মাপা সম্ভব নয়। গত তিনদশকে দেশে মেডিকেল কলেজের সংখ্যা দ্রুত বেড়েছে। সরকারি, বেসরকারি ও সামরিক বাহিনী পরিচালিত প্রতিষ্ঠান মিলিয়ে এখন এক শতাধিক মেডিকেল কলেজ চালু রয়েছে; প্রতি বছর প্রায় ১২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছে। বাইরে থেকে দেখলে এটি নিঃসন্দেহে এক বড় অগ্রগতি। কিন্তু ভিতরে তাকালে দেখা যায়, এই বিস্তারের সঙ্গে সঙ্গে আরেকটি গভীর সংকটও বেড়েছে-সেটি হলো মানের সংকট, কাঠামোর সংকট, এবং জবাবদিহিতার সংকট। এই […]