চট্টগ্রাম বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৩২২

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১৩২২

অনলাইন ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৬ | ৫:৪৬ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ১,৩২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন, ঢাকা ও সিলেটে ১ জন করে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৯০ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
 
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২,৫১০৬ জন এবং মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩,৬৩১ জনে। এ সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২ লাখ ৩১৯ জন এবং হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ১,৯২,১৭৮ জন রোগী।
 
অন্যদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।
 
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন