চট্টগ্রাম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯১

হাম উপসর্গে দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯১

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ | ৫:৪৪ অপরাহ্ণ

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯১ জন।

শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩১৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লক্ষ ২৭ হাজার ৬৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৭৭০ জন।

গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ দুই হাজার ৬৩৯ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন