ডা. জেড রহমান-নামটি ছদ্মনাম। তিনি দেশের একজন পরিচিত রেডিওলজিস্ট। জীবনের বড় অংশ কেটেছে হাসপাতালের রেডিওলজি বিভাগে। হাজার হাজার এক্স-রে ও সিটি স্ক্যানের রিপোর্ট করেছেন। দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গিয়ে ভেবেছিলেন, এবার কিছুটা নিশ্চিন্তে সময় কাটাবেন। কিন্তু কিছুদিন পর থেকেই শরীর দুর্বল লাগতে শুরু করল। পরিচিত এক চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করালেন। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, তিনি লিউকেমিয়ায় আক্রান্ত। আরেকটি উদাহরণ ধরা যাক। কুতুব সাহেব একটি বড় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ৩০ বছর রেডিওগ্রাফার হিসেবে কাজ করেছেন। […]