দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১০ জন।
মঙ্গলবার (০৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, ময়মনসিংহ বিভাগে ৬০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৫ জন, খুলনা বিভাগে ২৩৫ জন, রাজশাহী বিভাগে ২১৯ জন, রংপুর বিভাগে ৬৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন এবং সিলেট বিভাগে ২৪ জন রয়েছেন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে মোট ৪৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ০৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট এক লাখ ৪০ হাজার ৯০৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ যাবত মোট এক লাখ ৩৪ হাজার ৫৯৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে পাঁচ হাজার ৮৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















