চট্টগ্রাম বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

৪ নভেম্বর, ২০২৬ | ৫:৩৮ অপরাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রন্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

 

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগের ২০৬ জন এবং সিলেট বিভাগে ১৩ জন আক্রান্ত হয়েছেন।

 

এতে আরও বলা হয়, চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাদের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯৩৬ জন চিকিৎসাধীন। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৪৫ জন।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন