সুস্থ ও ঝকঝকে দাঁত মানেই কি মুখের ভিতরের পুরো স্বাস্থ্য ঠিক থাকা? সাধারণ ধারণা বলে, দু’বেলা ব্রাশ করা, মাউথওয়াশ ব্যবহার বা স্কেলিং করাই শেষ কথা। কিন্তু সাম্প্রতিক গবেষণা একদম ভিন্ন চিত্র তুলে ধরছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আমাদের মুখের ভিতরে দাঁত, মাড়ি, জিভ ও লালাগ্রন্থিতে প্রায় ৭০০ প্রজাতির অণুজীব বা ব্যাকটেরিয়া বাস করে। ঠিক অন্ত্রের মতো মুখগহ্বরেও চলেছে ক্ষতিকর ও উপকারী ব্যাকটেরিয়ার নিরন্তর যুদ্ধ। এই ‘ভালো’ জীবাণুদের বাঁচিয়ে রাখার ওপরই নির্ভর করে মানুষের সার্বিক সুস্থতা। ক্ষতিকর জীবাণুর ভয়াবহ প্রভাব মুখের ভিতরে […]