চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় চলন্ত অটোরিকশা থেকে এক কনস্টেবলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় গুরুতর আহত হয়েছেন তিনি। আহত মো. আব্দুল কুদ্দুস (৫৫) চট্টগ্রাম নগরীর ট্রাফিক বিভাগে (পশ্চিম) কর্মরত। তার বাড়ি ফেনী জেলায়। শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সোয়া ৭টায় নগরীর রাণি রাসমণি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টোল রোডে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল কুদ্দুস। এসময় জব্দ করা একটি অটোরিকশা […]