ঈদুল আজহার বাকি আর মাত্র সাতদিন। এরমধ্যেই গত দু’দিন ধরে নগরীর পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। বিভিন্ন জেলা উপজেলা থেকে পশুগুলো নিয়ে আসছেন বেপারিরা। পশুর বাজার সংস্কার ও তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ইজারাদাররা। আগামী শনিবার থেকে বেচাকেনা পুরোদমে শুরু হবে বলে আশাবাদী বেপারিরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এরই মধ্যে তাদের দুটি অস্থায়ী বাজার এবং ৫টি স্থানীয় ব্যবস্থাপনায় ইজারা দিয়েছে। এর বাইরে রয়েছে চসিকের তিনটি স্থায়ী গরু বাজার। দু’টি অস্থায়ী বাজারের মধ্যে রয়েছে কর্ণফুলী পশু বাজারের (নুর নগর […]