চট্টগ্রাম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ

অনলাইন ডেস্ক

১৬ আগস্ট, ২০২৬ | ৭:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ‘এমভি ক্রিমসন গ্রেস’ নামের একটি বিদেশি জাহাজ থেকে পড়ে এক বাংলাদেশি নিখোঁজ হয়েছেন।

 

রবিবার (১৬ আগস্ট) সকালে আলফা অ্যাঙ্করোজে অবস্থান করা জাহাজ থেকে তিনি পড়ে যান বলে জানিয়েছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

 

নিখোঁজ ৫০ বছর বয়সি ইয়াসিন জাহাজটিতে বাংলাদেশি স্টিভিডোর প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসের কাজ করে থাকে স্টিভিডোর প্রতিষ্ঠান।

 

বন্দর সচিব সৈয়দ রেফায়েত মিডিয়াকে জানান, সকাল ১১টা ৩৭ মিনিটের দিকে ইয়াসিন জাহাজ থেকে পানিতে ভেসে যান।

 

তাকে উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডকে অবহিত করা হয়েছে এবং সমুদ্রে থাকা জনযানগুলোকে নিয়মিত বেতার বার্তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট