চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) রেঞ্জের আওতাধীন ১১ জেলায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, রবিবার ২৪ ঘণ্টায় মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাইমদ উদ্ধার উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক-সংশ্লিষ্ট অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
পূর্বকোণ/পিআর

















