চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিটি মেয়র শাহাদাত হোসেন। রবিবার (১৯ এপ্রিল) সকালে নগরীর জামালখান লিচুতলা এলাকায় ‘নগরীর খাল-নালা পরিষ্কারে বিশেষ কার্যক্রম’ উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সিআরবিতে হাসপাতাল নির্মাণ নিয়ে আমি গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। উনাকে আমি বলেছিলাম, এখানে গাছ কেটে সিআরবিতে কখনো কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা করতে দিব না। এবং এটা চট্টগ্রামবাসী কখনো মেনে […]