চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৬ | ১১:২৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার কেসি দে রোড থেকে ডিবি পরিচয়ে ব্যবসায়ী পুলক দাশকে (৪৫) তুলে নিয়ে কোটি টাকার মালামাল লুটের ঘটনায় সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) রাতে ভুয়া ডিবি চক্রের এই মূল হোতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার এস এম রফিকুল ইসলাম।

 

পিবিআই জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর নগরের কে.সি. দে রোডস্থ শহীদ মিনারের আন্ডারগ্রাউন্ড থেকে ব্যবসায়ী পুলক দাশকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে মুখ বাঁধা অবস্থায় গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় পুলক দাশের কাছে থাকা স্বর্ণ বিক্রির নগদ ১৭ লাখ ৯০ হাজার ৫২০ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ প্রায় ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৬৫০ টাকা মূল্যের মালামাল ছিনিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর কোতোয়ালী থানায় মামলা করা হয়।

 

ঘটনার গুরুত্ব বিবেচনায় আদালত মামলাটির তদন্তের দায়িত্ব দেন পিবিআইকে। তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলাটির তদন্তে নেমে ধারাবাহিক অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১৬ আগস্ট ভুয়া ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে লুটের ঘটনায় চক্রটির মূলহোতা সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট