চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় জিরা মসলার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বাজারজাতকরণসহ নানা অপরাধে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অপরাধে আরও দুইটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১০ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ। উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জিরা মসলার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বাজারজাতকরণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য […]