চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ডজন মামলার আসামি ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার

২৩ আগস্ট, ২০২৬ | ৯:৩৭ অপরাহ্ণ

ডজন মামলা কাঁধে নিয়ে আবারও ইয়াবাসহ পুলিশের জালে ধরা পড়েছেন মো. জসিম উদ্দিন প্রকাশ ওরফে ‘টোয়েন্টি জসিম’ (৪০)।  রবিবার (২৩ আগস্ট) দুপুরে কেইপিজেডের দক্ষিণ গেটের সু-গেট-১-এর সামনে থেকে ১৪৭টি ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 গ্রেপ্তার জসিম বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া প্রকাশ নজু মিয়ার পুত্র।

কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নূরে আলম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেইপিজেড এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জসিম পুলিশকে জানান, পলাতক আসামি মো. আবছারের কাছ থেকে কম দামে ইয়াবা কিনে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তিনি। নিজের বিরুদ্ধে চলা একাধিক মামলার খরচ জোগাতেই তিনি পুনরায় এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

পুলিশের অপরাধ ডাটাবেজ (সিডিএমএস) ও এজাহার সূত্রে জানা গেছে, জসিমের বিরুদ্ধে কর্ণফুলী, পটিয়া ও আনোয়ারা থানায় ডাকাতি, অস্ত্র, চুরি, বিস্ফোরক, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেবল কর্ণফুলী থানাতেই ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি, দাঙ্গা, সরকারি কাজে বাধা, বিস্ফোরক দ্রব্য আইন ও ছিনতাইয়ের একাধিক মামলা নিবন্ধিত রয়েছে। এ ছাড়া পটিয়া ও আনোয়ারা থানায়ও তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট