চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকা থেকে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. ফয়সাল আহমেদ রনি (৪০) ও আমিনুল হক বাপ্পী (৩৯)। শুক্রবার (৮ মে) ওয়াসার মোড় এলাকার একটি দোকানের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গতকাল শুক্রবার ওয়াসা মোড়স্থ টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানের ভিতরে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মো. ফয়সাল আহমেদ রনিকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৩৯ রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি […]