চট্টগ্রাম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম নগর পুলিশের ছয় থানায় ওসি পদে রদবদল
ফাইল ছবি

চট্টগ্রাম নগর পুলিশের ছয় থানায় ওসি পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৬ | ৯:৫১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ছয় থানার ওসি রদবদল হয়েছে। তাদের মধ্যে দুইজনের থানা পরিবর্তন হলেও বাকি চারটিতে নতুন ওসি বসানো হয়েছে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ বদলির আদেশ দেন বলে তথ্য দিয়েছেন অতিরিক্ত কমিশনার (প্রশাসন) ওয়াহিদুল হক চৌধুরী।

আদেশে কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিনকে বায়েজিদ বোস্তামী থানায় এবং খুলশী থানার মোজাম্মেল হককে পাঁচলাইশ থানায় বদলি করা হয়েছে। অপরদিকে কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক নূর আহমদকে কর্ণফুলী, সিটিএসবির মোহাম্মদ আব্দুর রহিমকে খুলশী, একরাম উল্লাহকে সদরঘাট এবং গোয়েন্দা পুলিশের বন্দর জোনের পরিদর্শক জয়নাল আবেদীন মন্ডলকে হালিশহর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অন্য এক আদেশে বায়েজিদ ও হালিশহর থানার বর্তমান ওসিকে খুলনা ও চট্টগ্রাম রেঞ্জে আগেই বদলির অর্ডার হয়েছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট