চট্টগ্রাম রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় জাল টাকা তৈরির মেশিন ও জাল নোট জব্দ করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মহিউদ্দিন ওরফে মহিন উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার মহিন উদ্দিন চট্টগ্রামের নারায়ণহাট ইউনিয়নের ঘড়াভাঙ্গা এলাকার মাস্টার বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নগরের বায়েজিদ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

রবিবার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ জানায়, গত ১৩ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আফমী প্লাজার সামনে অভিযান চালিয়ে মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত সপ্তাহের রবিবার তার দেওয়া তথ্যমতে তার ভাড়া ঘরে অভিযান চালিয়ে ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট ও একটি জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

 

পুলিশের জানায়, মহিউদ্দিনের বিরুদ্ধে এর আগেও নগরের আকবরশাহ থানায় জাল টাকা সংক্রান্ত একটি মামলা এবং ভূজপুর থানায় যৌতুক নিরোধ আইনে একটি মামলা রয়েছে। পলাতক সহযোগীসহ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট