সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় পৌঁছেছে। জাহাজ মালিকপক্ষ এসআর শিপিং জানিয়েছে, জাহাজটি আগামী মঙ্গলবার ভোরের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাবে। শুক্রবার এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের জলসীমায় প্রবেশ করে। জাহাজের অবস্থান নির্ণয়কারী সংস্থা মেরিন ট্রাফিকে দেখা যায়, ১০ দশমিক ৫ কিলোমিটার গতিতে চলমান জাহাজটি মঙ্গলবার সকালের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় পৌঁছাতে পারে। সেখান থেকে আরেকটি জাহাজে করে নাবিকদের চট্টগ্রামে আনা হবে বলে জানিয়েছে মালিকপক্ষ। এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী (সিইও) মেহেরুল করিম বলেন, আগামী ১৩ তারিখ […]