নিখোঁজের ৬ দিন পর ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. লোকমান উদ্দিনের (৩৪) মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। গত সোমবার (১৭ জুন) রাতে নদীর চান্দগাঁও হামিদচর এলাকায় ভাসতে দেখে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠায়। এর আগে গত বুধবার (১২ জুন) বিকেল থেকে লোকমানকে ফোন করেও পাওয়া যায়নি বলে জানিয়েছেন নিহতের মামা দিদারুল আলম। পরে কুরবানী ঈদের দিন রাতে সদরঘাট নৌ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেয়। নিহত […]