চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ব্যারিয়ারে ধাক্কা লেগে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মিনি ট্রাক থেকে নাসিরাবাদ শিল্প এলাকায় নামার সময় বেবি সুপার মার্কেট সংলগ্ন ব্যারিয়ারে লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল নগরের শুলকবহর এলাকার খলিলুর রহমানের বাড়ির আবদুল কাদেরের ছেলে। খুলশী থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, কোরবানির গরু আনার জন্য মিনিট্রাকে করে ফ্লাইওভার দিয়ে বিবির হাটের দিকে যাচ্ছিল তারা। এ সময় ফ্লাইওভার দিয়ে নাসিরাবাদ শিল্প এলাকায় […]