চট্টগ্রামে কর্মরত সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের আনন্দ সম্মিলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) পটিয়ার উত্তরসুরী রিসোর্টে এই সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। ফোরামের সভাপতি চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান এসএম রানাকে সভাপতি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট ওমর ফারুককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মিজানুল […]