চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার থেকে ২ কেজি বন্য হাতির দাঁতসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার মো. শাহনেওয়াজ বাবলু (৩৫) কক্সবাজারের রামু থানার মেরংলোয়া এলাকার মৃত ইদ্রিসের ছেলে। র্যাব জানায়, কক্সবাজার থেকে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রামের নিয়ে আসা হচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার বিকেলে ফিরিঙ্গি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এসময় চেকপোস্ট থেকে কৌশলে পালিয়ে যাওয়ার সময় মো.শাহনেওয়াজ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ […]