‘স্মৃতির টানে প্রিয় অঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে’ প্রতিপাদ্যে চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজের এসএসসি ১৯৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (২৪ মে)। দীর্ঘ ২৮ বছর পর ‘পুনর্মিলনী ও পারিবারিক মিলনমেলা’ ওইদিন বিকাল ৫টায় নগরীর ২ নম্বর গেটের ষোলশহর ‘উইন্ড অব চেঞ্জ’ এ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালায় রয়েছে- শিক্ষকদের পুষ্পমাল্য অর্পণ, শিক্ষকদের উত্তরীয় পড়ানো, গুণী কথা ও স্মৃতিচারণ, শিক্ষক সংবর্ধনা, শিক্ষাগুরু সম্মাননা স্মারক প্রদান, ছাত্র-ছাত্রীদের স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল […]