চট্টগ্রাম বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

চবিতে অনুষ্ঠিত হলো জ্ঞানবৃত্তের মাসিক পাঠচক্র

চবিতে অনুষ্ঠিত হলো জ্ঞানবৃত্তের মাসিক পাঠচক্র

বিজ্ঞপ্তি

১৮ নভেম্বর, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

বইয়ের সঙ্গে বন্ধুত্ব, সাহিত্যের সঙ্গে আত্মিক সংযোগ এবং মুক্তচিন্তার বিকাশ—এই প্রত্যয়কে ধারণ করে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চা’ সংগঠনের মাসিক পাঠচক্র।
 
 
সোমবার (১৬ নভেম্বর) জ্ঞানবৃত্ত ও সাহিত্য চর্চা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নভেম্বর মাসের পাঠচক্রে আলোচনার জন্য নির্ধারিত ছিল প্রখ্যাত সাহিত্যিক আবুল মনসুর আহমদ রচিত ‘বাংলাদেশের কালচার’ গ্রন্থটি।
 
 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ও সাহিত্য বিভাগের অধ্যাপক মিজানুর রহমান। তিনি গ্রন্থটির বিষয়বস্তু, বাঙালি সমাজের সাংস্কৃতিক পরিচয়, সামাজিক মানসিকতা, ঐতিহ্য, সংস্কৃতির বিবর্তন এবং সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সম্পাদক চবির পালি বিভাগের ইরাধন। পাঠচক্রে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু।
 
 
আলোচনা পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যুক্তিনির্ভর মতামত, চিন্তাশীল প্রশ্ন এবং প্রাণবন্ত কথোপকথনে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর। 
 
 
পাঠচক্রে আলোচক ও প্রশ্নকারী হিসেবে অংশগ্রহণ করেন— নিপন চাকমা, আব্দুল্লাহ আল মেহেদী, শামীমা আক্তার মুন্না, ইরাধন, তাপসি রাবেয়া সুচনা, মেগ বড়ুয়া, মাকিং চাকমা, কাজী আবিদা সুলতানা, রনিবাবু।
 
 
শিক্ষার্থীদের পাঠাভ্যাস, সৃজনশীল চিন্তা ও আলোচনায় অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে আলোচক ও প্রশ্নকারীদের মধ্যে পুরস্কার হিসেবে বই প্রদান করা হয়। এই উদ্যোগের মধ্য দিয়ে বই পড়ার আনন্দকে আরও ছড়িয়ে দেওয়া এবং জ্ঞানচর্চার প্রতি শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট