মিল্কভিটার পথ ধরে এবার বেসরকারি কোম্পানিগুলোও তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটার দুধের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা। গত আগস্ট মাসের শুরুতে মিল্কভিটা ব্র্যান্ডের তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম […]