চট্টগ্রাম বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খুলশীতে ফুটপাত থেকে ৫০ দোকান উচ্ছেদ, জরিমানা সাড়ে ২২ হাজার

নিজস্ব প্রতিবেদক

১১ নভেম্বর, ২০২৬ | ৫:৫৫ অপরাহ্ণ

নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাতের ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্বে দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক জানায়, অভিযানে নগরীর আমবাগান এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসিয়ে ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে প্রায় ৫০ টি অবৈধ দোকান ও স্থাপনা এবং নির্মাণ সামগ্রী উচ্ছেদ করে ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। একইসাথে ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৭ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ২২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা- কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট