চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ৫৮তম বোর্ড অব ট্রাস্টিজ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুবের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন কার্যক্রম, জমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যান প্রণয়নসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আগের সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার গত দুই বছরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক উদ্যোগ, উল্লেখযোগ্য অর্জন এবং শিক্ষার মানোন্নয়নে গৃহীত পদক্ষেপ তুলে ধরে একটি প্রেজেন্টেশন দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের সম্প্রসারণ ও একাডেমিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং একাডেমিক উৎকর্ষ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমেদ, দিলরুবা আহমেদ, সৈয়দ মাহমুদুল হক, মির্জা সালমান ইস্পাহানি, হাবিবুল্লাহ খান, সাফিয়া গাজী রহমান, শাহাব উদ্দিন আলম, পারভীন মাহমুদ-এফসিএ, মো. আবদুস সালাম, মির্জা মোহাম্মদ জামশেদ আলী, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার।
পূর্বকোণ/প্রান্ত




















