চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, ‘মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য যেন হারিয়ে না যায়। অনেক প্রজাতির দেশীয় মাছ ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত মাছগুলো কিভাবে আবার ফিরিয়ে আনা যায়, রক্ষা করা যায়, সে উদ্যোগ নিতে হবে।’ সোমবার (২১ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলায় পোনামাছ অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বলেন, আমিষের চাহিদা পূরণে মাছ খুবই প্রয়োজনীয়। এই মৎস্য সম্পদ রক্ষায় সরকার নানান পদক্ষেপ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য […]