চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন মামলায় চট্টগ্রাম রেঞ্জে মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তিনজন মাদক বহনকারী এবং ১০৭ জন মাদকসেবী। এছাড়া নিয়মিত ও অন্যান্য মামলায় ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকসংক্রান্ত […]